বুধবার, ২৬ মার্চ, ২০২৫

জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতর বাস্তবতা হল "সময় ও সম্পর্কের পরিবর্তন" মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চাই তা হল চিরকালীন সুখ,ভালোবাসা,সম্পর্ক ও নিজের প্রিয় মুহূর্ত কিন্তু একসময় সব বদলে যায়। সময়ের সাথে সাথে মানুষ তাদের অনুভূতি,প্রয়োজন গুলি পাল্টে যায়। এই পরিবর্তন মেনে নেওয়া,আপনজন দূরে চলে যাওয়া অথবা নিজের ইচ্ছা বিরুদ্ধে বাস্তবতার সাথে নিজেকে খাপ খাওয়ানোর জীবনের সবথেকে কঠিন চ্যালেঞ্জ। _তবে এই কঠিন বাস্তবতা মেনে নেওয়া এবং নতুন পথ তৈরী করে জীবন কে এগিয়ে নিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ অংশ। জীবনের চিরন্তন সত্য কথা হল - পৃথিবীতে কোন কিছুই স্থায়ী নয়।।


 

Happiness is a way of travel – not a destination.


 

জীবনের রাস্তা কখনোই সরল নয়, তবু চলতে হবে, কারণ প্রতিটি বাঁকেই লুকিয়ে থাকে নতুন অভিজ্ঞতা।


 

জীবন চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। জীবনের একটা লক্ষ্যে পৌছাতে হলে বাধা অতিক্রম করতে হবে, ধৈর্য্য ধারন এবং কষ্ট কখনও বিফলে যায় না।


 

কিছু গল্প শব্দে বাঁধা যায় না, অনুভবে গাঁথা থাকে।



 

নিরব হয়ে অনুভব করা স্বপ্নগুলো অনেক সুন্দর।


 

নিরবতায় শান্তি; তর্কে অশান্তি।


 

Journey boy boat